এআই প্রকল্পে সিমেন্স ও মাইক্রোসফটের জোট

৩১ অক্টোবর, ২০২৩ ২১:৪৬  

উৎপাদনশীলতা এবং মানুষ ও যন্ত্রের মধ্যে সমন্বয় বাড়াতে কৃত্রিম বৃদ্ধিমত্তার এক যৌথ প্রকল্পের ঘোষণা দিয়েছে সিমেন্স ও মাইক্রোসফট। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সিমেন্স ইন্ডাস্ট্রিয়াল কোপাইলট স্ক্রিম এই উভয় কোম্পানির কাজ দেখভাল করবে। মূলত প্রকল্পটির মাধ্যমে উৎপাদন, পরিবহন এবং স্বাস্থ্যসেবা খাতে জেনারেটিভ এআই ব্যবহার করা হবে।

নতুন পণ্য ডিজাইন, উৎপাদন ব্যবস্থাপনা ও সংরক্ষণে গ্রাহক কোম্পানিগুলোর জনবলকে এআই কোপাইলটের মাধ্যমে সহায়তা করবে এই প্রকল্প।

সিমেন্স জানিয়েছে, জার্মানীর অটোমোটিভ সরবরাহকারী স্যাশেফার সিমেন্স ইন্ডাস্ট্রিয়াল কোপাইলট গ্রহণ করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম।

ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান ও সফটওয়্যার জায়ান্টের মধ্যের এই অংশীদারিত্বের আর্থিক বিষয়গুলো প্রকাশ করা হয়নি।

ডিবিটেক/বিএমটি